Main Menu

বিয়ানীবাজারে যুবকের ‘আত্মহত্যা’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মুন্না আহমদ (২১) নামের এক যুবক ‘আত্মহত্যা’ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী ওই যুবক গজুকাটা গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মানিক মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আত্মহননকারী মুন্নার মা এক প্রতিবেশীর বাড়িতে যান। কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। ঘরে-বাইরে বিদ্যুতের সব বাতি বন্ধ হয়ে আছে। অথচ আশপাশের বাড়িগুলোতে বিদ্যুতের আলো জ্বলছে। পরে ছেলেকে অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে বিদ্যুতের সুইচ অন করে দেখতে পান তার ছেলে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। ছেলের প্রাণ রক্ষার জন্য তিনি দড়ি কেটে ফেলেন এবং প্রতিবেশীদের সহযোগিতায় ছেলের নিথর দেহ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed