সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক নারীকে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত মহিলা একজন সৌদি আরব প্রবাসীর স্ত্রী। তার স্বামী কিছুদিন আগে সেখান থেকে দেশে আসেন।
রোববার (১২ এপ্রিল) সকালে ওই নারীর করোনা পজিটিভ রিপোর্ট বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
এ নিয়ে সিলেট বিভাগে চার জনের করোনা ভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে সিলেট সদরে একজন চিকিৎসক, হবিগঞ্জে এক শ্রমিকও রয়েছেন। এছাড়া মৌলভীবাজারে রাজনগরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান এক পান দোকানী।
সুনামগঞ্জের সিভিল সার্জন মোঃ শামছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবাসীর স্ত্রীর করোনা পজেটিভ রিপোর্ট আসায় পুরো গ্রাম ও পরিবারের সদস্যদের লকডাউন করেছে প্রশাসন। ওই মহিলার সংস্পর্শে কারা এসেছেন-তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। ওই গ্রামে স্বাস্থ্য বিভাগের টিম সার্বক্ষণিক অবস্থান করছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে ১৮১ জানের নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই মহিলার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় দোয়ারাবাজার উপজেলার ওই গ্রাম থেকে মহিলার নমুনা সংগ্রহ করা হয়। এরপর নমুনা পাঠানো হয় সিলেটে। রবিবার সকালে ওই মহিলার করোনা পজেটিভ রিপোর্ট আসে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান।
এদিকে সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়ার পরই আজ বিকেলে করোনা নিয়ে জরুরি সভার ডাক দেওয়া হয়েছে। বিকেলেই সুনামগঞ্জ লকডাউনের মতো সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, আজ বিকেলে করোনা নিয়ে জরুরি বৈঠক আছে। বৈঠকে আমরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেব।
তিনি জানান, করোনা শনাক্ত হওয়া রোগীর বাড়িতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে রোগীর সার্বিক অবস্থা জানার জন্য। যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে তাকে আইসোলেশনে ভর্তি করা হবে।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed