ব্যক্তিগত গাড়িতে গণপরিবহন, ২৩ গাড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন চলাচল বন্ধ করেছে সরকার। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেক ব্যক্তিগত গাড়িতে যাত্রীদের পরিবহন করা হচ্ছে। এসব গাড়ি ধরতে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে ২৩টি গাড়ি আটক করে ডাম্পিং করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরের সুবিদবাজার, টুকেরবাজার তেমুখি ও আম্বরখানা পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নতুন সড়ক পরিবহন আইনে মামলা দিয়ে ১৭টি সিএনজি অটোরিকশা ও ৩টি ব্যাটারি চালিত টমটম, ২টি ব্যাটারী চালিত রিক্সা ও ১টি মোটরসাইকেল ডাম্পিং এর মাধ্যমে পুলিশ লাইন্সে পাঠানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবুল খয়ের, টিআই নিখিল জিবন চাকমা, সার্জেন্ট সুবির তালুকদার, সার্জেন্ট সুজন দেবনাথ, টিএসআই মোঃ ওয়াহেদ ও স্পেশাল টিম-১।
Related News
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More
সিলেটে হত্যা-চেষ্টা মামলার আসামি ‘পল্টি রাসেল’ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হত্যা-চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া ওরফে ‘পল্টি রাসেলকে’ গ্রেফতার করেছেRead More



Comments are Closed