সৌদিতে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ৭ এপ্রিল দেশটির পবিত্র নগরী মদিনা শরিফে মারা যান তারা। এ নিয়ে সৌদিতে করোনায় সাত বাংলাদেশি মারা গেলেন।
তারা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পলিগ্রামের ফয়েজ উল্লাহর ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ ও নরসিংদীর শিবপুর উপজেলার বোরোগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে খোকা মিয়া।
এর আগে সৌদিতে আরও পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
এদিকে সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৮৭। সুস্থ হয়েছেন ৬৬৬ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪৪ জন।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে তিন মাস আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়। কিন্তু এখনও নিয়ন্ত্রণের লক্ষণ দৃশ্যমান নয়। ইতোমধ্যে করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব। শুধু গত ২৪ ঘণ্টায়ই বিশ্বজুড়ে এতে ৭ হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬৯২ জন।
এছাড়া বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩ হাজার ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৩৩৭ জন।
সবমিলিয়ে, বর্তমানে ১১ লাখ ৫১ হাজার ২৮১ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ১১ লাখ ২ হাজার ১৫৪ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৪৯ হাজার ১২৭ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।
ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৬৮ হাজার ৫৬৬ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৯১ জনের। ইতালিতে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন আক্রান্ত, বিপরীতে মারা গেছে ১৮ হাজার ২২৯ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে।
এছাড়া স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ২২২ জন আক্রান্ত, আর ১৫ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে ১ লাখ ১৮ হাজার ২৩৫ জন আক্রান্ত, ২ হাজার ৬০৭ জনের মৃত্যু হয়েছে। চীনে আক্রান্ত ৮১ হাজার ৯০৭, মারা গেছে ৩ হাজার ৩৩৬ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ৭৪৯, মারা গেছে ১২ হাজার ২১০ জন। ইরানে আক্রান্ত ৬৬ হাজার ২২০, মারা গেছে ৪ হাজার ১১০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৬৫ হাজার ৭৭, মারা গেছে ৭ হাজার ৯৭৮ জন। বেলজিয়ামে আক্রান্ত ২৪ হাজার ৯৮৩, মৃত্যু হয়েছে ২ হাজার ৫২৩ জনের। নেদারল্যান্ডে আক্রান্ত ২১ হাজার ৭৬২, মারা গেছে ২ হাজার ৩৯৬ জন।
এছাড়া ভারতে এ ভাইরাসে এখন পর্যন্ত ৬ হাজার ৭২৫ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ২২৬ জনের। পাকিস্তানে এ পর্যন্ত ৪ হাজার ৪৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৬৫ জন মারা গেছে। বাংলাদেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ৩৩০ জন আক্রান্ত হয়েছে বিপরীতে প্রাণ গেছে ২১ জনের।
এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed