Main Menu

নিউইয়র্কে করোনায় বাংলাদেশি কৃষিবিদের মৃত্যু

প্রবাস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। এই নিয়ে যুক্তরাষ্ট্রে গত ২৩ দিনে ৯৩ জন বাংলাদেশি করোনায় মারা গেলেন।

স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে বাংলাদেশি ওই কৃষিবিদ মারা যান। আঁখি করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে ৪-৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

শাহানা আহমেদ তালুকদার আঁখি নিউইয়র্কের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।

Share





Related News

Comments are Closed