দেশে করোনায় আরও ১জনের মৃত্যু, শনাক্ত ১১২
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২১ জনে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৩০ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ১৫ লাখ ও মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৫ লাখ ১৮ হাজার ৭১৯ জন। এদের মধ্যে বর্তমানে ১০ লাখ ৯৯ হাজার ৬২৮ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৭৯ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৩০ হাজার ৫৮৯ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৮৮ হাজার ৫০৫ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed