প্রখ্যাত আলেম শায়খে ইমাম বাড়ির ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, আওলাদে রাসূল, শায়খুল ইসলাম সাইয়িদ হোসাইন আহমদ মাদানী (রহ.) এর বিশিষ্ট খলিফা শায়খুল হাদীস আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ীস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাংলাদেশের প্রখ্যাত এই আলেমের মৃত্যুতে পুরো সিলেট বিভাগজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি ২০০৪ সাল থেকে মৃত্যু পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছয পুত্র এবং তিন কন্যা সন্তানের জনক ছিলেন। দুই ছেলে তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। এক ছেলে লেখা পড়াকালীন সময়ে শিয়া আততায়ীদের হাতে শাহাদাত বরণ করেন।
তাঁর নামাজে জানাজা অাজ বুধবার বেলা আড়াইটায় তার নিজ গ্রামের মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
শোক: আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফেয মাওলানা ফখরুয যামান। তারা হযরতের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed