করোনায় ব্রিটেনে আরো দুই বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে আরো দুই জন বাংলাদেশির মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পর্যন্ত স্যোশাল মিডিয়ায় তাঁদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন স্বজনরা।
সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্রিটেনে এ পর্যন্ত ৩৬ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।
মৃত নতুন দুইজনের মধ্যে একজন হলেন পূর্ব লন্ডনের জামিল আহমদ আজাদ। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তাঁর দেশের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানীগ্রামে।
অপর জন হলেন লিভারপুলের হাজী খলিলুর রহমান। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা সহ নানান রোগে আক্রান্ত ছিলেন। তাঁর দেশের বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলার খুছকিপুর গ্রামে।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed