করোনায় সিলেটে প্রস্তুত দুটি আইসিইউ বেড
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য দুইটি আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) প্রস্তুত করা হয়েছে। সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যে নির্ধারিত নগরীর চৌহাট্রা এলাকায় অবস্থিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থাপন করা হয়েছে এ দুটি আইসিইউ বেড।
এ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা: হোসেন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: আবুল কালাম আজাদ জানান, সিলেটে করোনা রোগীদের ৩৪৬ শয্যার আইসোলেশন বেড এবং দুটি আইসিইউ বেড প্রস্তত করা হয়েছে।
জানা গেছে, করোনায় আক্রান্ত সিরিয়াস রোগীদের জন্য মূলত প্রস্তুত করা হয়েছে আইসিইউ বেড। সিলেটে করোনায় আক্রান্ত একজন শনাক্ত হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।
করোনা সন্দেহে গত ২৪ ঘন্টায় ৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের রিপোর্ট অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed