Main Menu

জেআরআর মেডিকেলে প্রস্তুত আইসোলেশন ওয়ার্ড

বৈশাখী নিউজ ডেস্ক : করোনা দুর্যোগের সময়ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলকে এ বিষয়টি অবহিত করেছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন।

হাসপাতালে রোগীদের যাবতীয় সুবিধা থাকার বিষয়টি তিনি সোমবার (৬ এপ্রিল) লিখিতভাবে সিভিল সার্জনকে অবহিত করেন।

কলেজ অধ্যক্ষ বলেন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মাঝে নিজস্ব উদ্যোগে পিপিই বিতরণ করা হয়েছে। সর্দি, জ্বর, হাচি-কাশি রোগীদের জন্য পৃথক ফ্লু কর্ণারের ব্যবস্থা রয়েছে, রোগী ও দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য হাসপাতালের কয়েকটি স্থানে সাবান পানির ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার ও জীবানুনাশক স্প্রের ব্যবস্থা রয়েছে। এছাড়া, সম্ভাব্য করোনা রোগীদের জন্য ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে। নিয়মিত ইনডোরে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে, সাপ্তাহিক ছুটিরদিন ব্যতিত সকল ওপিডি প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্য চালু রয়েছে ও ইমার্জেন্সি সার্ভিস, ইনভেষ্টিগেশনের জন্য প্যাথলজিক্যাল ল্যাব, রেডিওলজি ও ইমার্জেন্সি ইত্যাদি ২৪ ঘন্টা খোলা রয়েছে।

Share





Related News

Comments are Closed