খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসান আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসান আর নেই। সোমবার দুপুর ১২ টা ১০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু শ্রমিক নেতা জাফরুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
জাফরুল হাসান দীর্ঘদিন কিডনি ইনফেকশনসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ১৩ মার্চ তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
জাফরুল হাসানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গভীর শোক জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed