রংপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর সদর উপজেলার পালিচড়ায় দেশি চোলাই মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রংপুর সদরের পালিচড়া পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান (৪৮), বানিয়াপড়া গ্রামের চায়ের দোকানদার আবু রায়হান (৪২), পালিচড়াহাটের নৈশপ্রহরী আফছার আলী (৬৫) ও রংপুর নগরীর দর্শনা সূত্রাপুরের কাঁচামাল ব্যবসায়ী মমদেল হোসেন (৪০)।
পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, তার কাছে চারজনের মৃত্যুর তথ্য রয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তারা কী ধরনের নেশা পান করেছেন বা আদৌ নেশার কারণে মারা গেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় সদর কোতোয়ালি ও বদরগঞ্জ থানার ওসিদের স্থানীয় মদ ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে স্থানীয়দের বরাত দিয়ে রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন জানান, ওই চারজন রবিবার রাতে চোলাই মদ পান করেন। এরপর রাতেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। সকালে গুরুতর অসুস্থ আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed