Main Menu

রমজানে অফিসের সময় নির্ধারণ

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময়সীমা নির্ধারণ করেছে সরকার।

সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, জোহরের নামাজের জন্য সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। রমজানের সময় শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ডাকঘর, বাংলাদেশ রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে এবং জনস্বার্থ বিবেচনা করে রমজানের জন্য তাদের নিজস্ব অফিসের সময় নির্ধারণ করবে।

Share





Related News

Comments are Closed