নবীগঞ্জে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১জন।
রবিবার বেলা ১২টায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে নবীগঞ্জের করগাঁও রোডের বেগমপুর নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত খেলু মিয়া (৩০) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের নুরুল ইসলামের ছেলে। এতে গুরুতর আহত হন একই এলাকার আব্দুল বারিক মিয়ার পুত্র শেজু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, মামার বাড়ি বানিয়াচং যাওয়ার সময় পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে যান। পরে ঘটনাস্থলে তিনি মারা যান।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed