করোনা শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করেছে ইরান। সে দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সিটি স্ক্যানের সাহায্যে এ প্রক্রিয়ায় নির্ণয় করা যাবে করোনার সংক্রমণ।
পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরানে ভয়াবহভাবে হানা দিয়েছে করোনাভাইরাস। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ড ওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৭৪৩। এরমধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫২ জনের।
এমন পরিস্থিতিতে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সৌরেনা সাত্তারির উপস্থিতিতে ভাইরাস শনাক্তের প্রযুক্তির উন্মোচন করা হয়। বিজ্ঞানভিত্তিক ইরানি কয়েকটি সংস্থার বিশেষজ্ঞরা এটি তৈরি করেছেন।
ইরানের এ উদ্ভাবন প্রসঙ্গে সাত্তারি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভিত্তি করে করোনা সংক্রমণ ধরার এ নতুন প্রযুক্তি বের করেছে ইরানের কয়েকটি কোম্পানি। আর এর মধ্য দিয়ে করোনা সংক্রমণ সঠিকভাবে নির্ণয়ের নতুন পথ খুলে গেছে বলে দাবি করেন তিনি। জানান, নতুন এ পদ্ধতিতে করোনা সংক্রমণ বের করতে সিটি স্ক্যানের সহায়তা নিতে হয়।
প্রেস টিভি জানিয়েছে, ইরানজুড়ে বহু হাসপাতালে নতুন এ পদ্ধতি বসানো হবে।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed