সিলেটে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কর্মহীন ও শ্রমজীবী নিম্ন আয়ের মানুষদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল থেকে নগরীর ১০টি পয়েন্টে সরকার নির্ধারিত ডিলারদের কাছ থেকে এই চাল কিনতে পারছেন নিম্ন আয়ের মানুষেরা।
প্রাথমিকভাবে সিলেট মহানগর ও উপজেলা সদরসহ বিভিন্ন নির্ধারিত স্থানে এই চাল বিক্রি চলছে।
সিলেট মহানগরীতে প্রতিদিন ২০ টন চাল ১০ জন ডিলারের মাধ্যমে ক্রয় করতে পারবে সাধারণ মানুষ।
সিলেট সদর উপজেলা খাদ্য পরিদর্শক ফারিয়া শিরিন চৌধুরী জানান, জন প্রতি ৫ কেজি করে চাল ক্রয় কিনতে পারছেন। প্রতিদিন ১০টি করে ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
তিনি আরও জানান, মূলত করোনাভাইরাসের সময় কর্মহীন মানুষগুলোর পাশে খাদ্য নিয়ে সহযোগিতা করতেই সরকারের এই উদ্যোগ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট জেলায় ১৬১ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Related News
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More
সিলেটে হত্যা-চেষ্টা মামলার আসামি ‘পল্টি রাসেল’ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হত্যা-চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া ওরফে ‘পল্টি রাসেলকে’ গ্রেফতার করেছেRead More



Comments are Closed