সিসিকের খাদ্য সহায়তা পেলেন ৬৯,৬০০ পরিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে বাধ্যতামূলক ছুটিতে কর্মহীন নিম্ন আয়ের অসহায় নাগরিকদের খাদ্য সহায়তা দিতে গঠিত খাদ্য ফান্ডের আওতায় ৬৯ হাজার ৬০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
করোনা পরিস্থিতিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃতে ও দূর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির তত্বাবধানে¡ সিলেট সিটি করোপরেশন এই খাদ্য সহায়তা প্রদান করে।
শনিবার রাতে সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই কার্যক্রম। সিটি করপোরেশনের নিজস্ব তহবিল এবং দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া অনুদানে অসহায় নাগরিকদের এই সহায়তা দেয়া হয়।
২৭ টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সিটি করপোরেশনের এই উদ্দ্যোগে যারা নানাভাবে সহায়তা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল হক চৌধুরী। পরিস্থিতি বিবেচনায় সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি।
নগরিতে অবস্থানকারি সকল নাগরিকদের স্বাস্থ্য বিধি মেনে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা না করতে অনুরোধ জানান তিনি। দূর্যোগকালিন এই পরিস্থিতিতে নগরবাসিকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহবান জানান সিসিক মেয়র।
সিসিক সূত্র জানায়, করোনা ভাইরাস ইস্যুতে ঘরবন্দি কর্মহীন মানুষের সাহায্যার্থে ফাণ্ড গঠন করে সাহায্যের আহ্বান জানান মেয়র আরিফুল হক চৌধুরী। তার আহ্বানে সাড়া দিয়ে বিপুল পরিমাণ সহযোগীতা করেন নগরের বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ীরা। সরকার থেকেও ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয় সিসিকে। সেই সঙ্গে সিসিকের তহবিল থেকে ক্রয় এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অনুদানে বড় হয়ে ওঠে সিসিকের ত্রাণভাণ্ডার।
সিসিকের তথ্য অনুযায়ী, ত্রাণ জমা হয়েছে ৩৭৬.৬৫ টন চাল, ১৭১.৫৪ টন আলু, ৭৯.৫০ টন পেঁয়াজ, ৭৫.৪৭ টন ডাল, ৭১.৫৭ টন তেল, ৪৯.৫ টন লবন ছাড়াও জেলা প্রশাসনের মাধ্যমে ১০০ টন চাল বরাদ্দ আসে।
মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, এই ত্রাণ থেকে প্রতি পরিবার ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে তেল, ডাল, লবন ও সাবান, মাস্ক দেওয়া হচ্ছে। ২৭টি ওয়ার্ডে ৬৮ হাজার পরিবারকে ত্রাণ দেওয়ার কথা থাকলেও শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত ২৭ ওয়ার্ডের ৬৯ হাজার ৬০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed