বিশ্বনাথে কবরস্থানে যুবকের ঝুলন্ত লাশ!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় তাবলীগ ফেরত এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম বেলাল আহমদ (২৬)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়াদুবাগ গ্রামের সমসু মিয়ার ছেলে।
শনিবার বিকেলে তার বাড়ির নিকটবর্তী এলাকা দেওকলস ইউনিয়নের উত্তরকালিজুরী গ্রামের পশ্চিমের কবরস্থানে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম ও বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পাওয়া যায় একাধিক মোবাইল নাম্বার লেখা একটি নোটপ্যাড। এর সূত্র ধরে পুলিশ যুবকের বাড়িতে খবর পৌছায়। এক পর্যায়ে তার পিতা ও ভাই এসে বেলালের লাশ শনাক্ত করেন।
তার পিতা সমসু মিয়া জানান, ‘সে মানসিক ভারসাম্যহীন ছিল। আমরা এক সাথে ঢাকায় তাবলীগে ছিলাম। তাবলীগে আমি তাকে রেখে আসি। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। ফোন বন্ধ হওয়ার পূর্বে সে তার মাকে টেলিফোনে জানায়, আমাকে আর পাবে না। আমার জন্যে দোয়া করো।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed