কক্সবাজারে বজ্রপাতে ৩ লবণ চাষির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে তিন লবণ চাষির মৃত্যু হয়েছে। এছাড়াও প্রান্তিক লবণ চাষিদের মাঠের লবণের ব্যাপক ক্ষতি হয়েছে ।
শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে প্রবল ঝড়ের তান্ডব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, হোয়ানকে পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে মানিক মিয়া (১৭), পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) ও বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার জালাল আহমদের ছেলে মো. ফারুক (২৫)।
লবণ চাষিদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ কালবৈশাখী ধমকা ও বৃষ্টির কারণে মাঠে উৎপাদিত লবণের ক্ষয় ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed