সিলেটে হিজড়াদের খাদ্য সামগ্রী দিলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংকটকালীন সময় হিজড়াদের খাদ্য সামগ্রী দিল কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নগরীর আলী আমজাদের ঘড়ির সামনে প্রায় ৮০ জন হিজড়াকে খাদ্য সামগ্রী দেয়া হয়।
এসময় কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া, ওসি (তদন্ত) সৌমেন মৈত্র, বন্দর ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া, টু আইসি হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, করোনাভাইরাসের সংকটকালীন সময় আমরা মানুষকে প্রতিদিন সচেতন করছি। মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। পাশাপাশি সকল সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হচ্ছে। একই সাথে আমরা আমাদের নিজেদের উদ্যোগে গরীব অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজও হিজড়াদেরকে খাদ্য সামগ্রী দেয়া হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed