Main Menu

করোনাভাইরাসে ৯ দেশে ৮৭ বাংলাদেশির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণে বিভিন্ন দেশে মোট ৮৭ বাংলাদেশি মারা গেছেন। এরমধ্যে সবাধিক যুক্তরাষ্ট্রে ৫৬ বাংলাদেশি মারা গেছেন। আর যুক্তরাজ্যে বাংলাদেশির মৃতের সংখ্যা ১৯ জন।

প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের কূটনীতিকদের তথ্যানুযায়ী, এ পর্যন্ত নয়টি দেশে অন্তত ৮৭ বাংলাদেশি মারা গেছেন। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশী নাগরিকের অধিকাংশই ওই দুই দেশের নাগরিকত্ব পেয়েছেন।

যুক্তরাষ্ট্রে ৫৬ ও যুক্তরাজ্যে ১৯ জনের পাশাপাশি সৌদি আরবে ৩, ইতালিতে ৩, কাতারে ২ এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

ঢাকায় তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, গাম্বিয়ায় মারা যাওয়া ব্যক্তিটি আফ্রিকার দেশটিতে তাবলিগের চিল্লায় অংশ নিয়েছিলেন।

নানা সূত্রে আরও জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত কয়েক শ’ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০, ইতালিতে ৪০, স্পেনে ২৩, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে এবং জার্মানিতে ১০ জন।

Share





Related News

Comments are Closed