করোনায় লন্ডন ও নিউইয়র্কে ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক ব্যক্তি মারা গেছেন। তিনি ‘হোম কোয়ারেন্টিনে’ ছিলেন, শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে ৩ এপ্রিল স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। তার নাম দিলাল আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর।
জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার বাঘা গ্রামের দিলাল আহমদ পরিবার নিয়ে লন্ডনে বসবাস করতেন। কিছু দিন আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে চিকিৎসকরা ‘হোম কোয়ারেন্টিনে’ রাখেন। ‘হোম কোয়ারেন্টিনে’ থাকা অবস্থায় শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার ক্ছিুক্ষণের মধ্যেই (স্থানীয় সময় বেলা ১.৪৫ মিনিট) তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নূর মোহাম্মাদ পাটোয়ারী (৮৪) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টায় নিজ বাসায় কোয়ারান্টাইনে থাকা অবস্থায় মারা যান তিনি।
মৃত নূর মোহাম্মদ পাটওয়ারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার রুদ্রগাও মঙ্গলবাড়ির মরহুম আব্দুল আজিজের ছেলে।
তার ছেলে মাহবুবুর রহমান মিলন জানান, তার বাবা ব্রেন স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। এরই মধ্যে কয়েক দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।
এর আগে চাঁদপুরের হাজীগঞ্জের এক প্রবাসী করোনাভাইরাসে মারা যান। এ নিয়ে চাঁদপুরের দুজন প্রবাসী যুক্তরাষ্ট্রে করোনাভোইরাসে মারা গেলেন।
Related News
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More



Comments are Closed