Main Menu

লন্ডনে করোনায় ছোট ভাইয়ের পর বড় ভাইয়ের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনে করোনাভাইরাসে ছোট ভাই মনির উদ্দিনের পর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বড়ভাই সিরাজ উদ্দিন।

মৃত সিরাজ উদ্দিনের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ মান্দারুকা গ্রামে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় তিনি লন্ডনের একটি হাসপাতালের মারা যান।

একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর খবরে নিজ মান্দারুকায় আত্নী্য় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামাতে পারছেনা নিজ মান্দারুকা গ্রামবাসী। এ নিয়ে পুরো ওসমানীনগরে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, গত ২৭ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওসমানীনগরের নিজ মান্দারুকা গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মনির উদ্দিন আহমেদ লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।।

Share





Related News

Comments are Closed