ত্রাণ দিতে হলে জানাতে হবে পুলিশকে
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকেই গরিব-দুঃখী ও দুস্থদের সাহায্য-সহযোগিতা করছেন। ফলে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তাই এখন থেকে কেউ ব্যক্তিগতভাবে কাউকে নিত্যপ্রয়োজনীয় সেবা ও সাহায্য দিতে চাইলে তাকে সে বিষয়ে পুলিশকে অবহিত করতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস নোটে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
প্রেস নোটে জানানো হয়, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিংয়ের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না, যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই, যেকোনো ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে।’
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed