Main Menu

কানাইঘাটে কূয়ায় পড়ে এক ব্যক্তির মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাজেখেল গ্রামে বাড়ির উঠানের পাকা কূয়াতে রশি দিয়ে নামতে গিয়ে জহির উদ্দিন (৪৮) নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাজেখেল গ্রামের মৃত আবু মিয়ার পুত্র জহির উদ্দিন তার চাচা লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান শমসের আলমের বাড়িতে অবস্থিত একটি পাকা কূয়ার পানির সমস্যা দেখা দিলে তিনি ঢাকনা খুলে রশি দিয়ে ভিতরে নামার চেষ্টা করলে রশি ছিঁড়ে কূয়ার গভীরে পানিতে পড়ে যান। একপর্যায়ে বাড়ির আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকজনের সহায়তায় কূয়ার গভীর থেকে জহির উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের স্বজন কাওছার আহমদ জানিয়েছেন, আইনি প্রক্রীয়া সম্পন্ন করে ময়না তদন্ত ছাড়াই আজ রাতেই জহির উদ্দিনের দাফন সম্পন্ন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, জহির উদ্দিন তিন সন্তানের জনক ছিলেন। তার এক ছেলে কমিউনিটি ক্লিনিকে চাকুরী করে এবং অপর ছেলে দুবাই প্রবাসী।

এদিকে সাবেক সৌদি প্রবাসী জহির উদ্দিন কূয়াতে পড়ে মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে লোকজন ভিড় জমান। এসময় আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

Share





Related News

Comments are Closed