ঢাকা ছাড়লেন ৩০০ জাপানি নাগরিক
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের জটিল পরিস্থিতিতে বাংলাদেশে আটকা পড়া অন্তত ৩ শতাধিক জাপানি নাগরিক ঢাকা ছেড়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের মাধ্যমে বিমানটি ভাড়া করার অনুমোদন নিয়ে নিজ দেশের নাগরিকদের দেশে পাঠাচ্ছে ঢাকাস্থ জাপানি দূতাবাস।
গেল ৩০ মার্চ সোমবার ঢাকা থেকে ২৬৯ জন মার্কিন নাগরিক নিয়ে কাতার এয়ারওয়েজের একটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে ২২৫ জন মালয়েশিয়ান এবং ১৩৯ জন ভুটানের নাগরিক তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী চার্টার্ড বিমানের মাধ্যমে ঢাকা ত্যাগ করেছেন।
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী নিয়মিত বিমান যোগাযোগ প্রায় অচল হয়ে পড়ায় বিভিন্ন দেশ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিচ্ছে।
এদিকে ইতোমধ্যে যেসব বিদেশি নাগরিক ঢাকা ছেড়ে নিজ দেশে পাড়ি জমাচ্ছেন, তাদের ধারণা বাংলাদেশে শিগগিরই করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed