Main Menu

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু আর নেই।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

শামসুর রহমান শরীফ বেশ কিছুদিন ধরে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি ক্যান্সার, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বর্ষিয়ান এই রাজনীতিবিদ স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর পাঁচবারেরর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৪-২০১৯ মেয়াদে ভূমিমন্ত্রী ছিলেন।

Share





Related News

Comments are Closed