নওগাঁয় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর আত্রাই উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছ বলে দাবি করেছে পুলিশ। নিহতরা হলেন- ৪ হত্যাসহ একাধিক মামলার আসামি সর্বহারা সন্ত্রাসী মিনহাজুল ইসলাম ও পত্নতলায় ১২ মাদক মামলাসহ একাধিক মামলার আসামি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে উপজেলার পৃথক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নওগাঁ পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান।
তিনি জানান, আত্রাই উপজেলায় মিনহাজুল ইসলাম সিকদারকে গ্রেফতারের পর উপজেলার তিলাবাদুরী গ্রামের ভোর রাতে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এসময় একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও চারটি গুলি উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসার সময় তার সহযোগিতা পুলিশের উপর গুলি চালালে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে মিনহাজুল ইসলাম সিকদার নিহত হন। এ সময় পুলিশের এক সদস্য আহত হয়।
এইসময়ে পত্নীতলার দিবরদিঘী এলাকায় জাহিদুল ইসলামকে নিয়ে পুলিশ ভোর রাতে মাদক উদ্ধার করতে গেলে তার সহযোগিরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন।
তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরক চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। পৃথক বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসপি আবদুল মান্নান।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed