দিরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে রাস্তার পাশে থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯ টায় দিরাই-মদনপুর সড়ক শরিফপুর এলাকা থেকে অনুমান ৩০ বছর বয়সী পরিচয়হীন ওই ব্যক্তিকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। তার ডান হাতে কেনোলা ও লিঙ্গে নল লাগানো ছিল।
চিকিৎসক ও পুলিশের প্রাথমিক ধারণা, সে ইতিপূর্বে কোন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
দায়িত্বরত ডা. জয়ন্ত চক্রবর্তী জানান, ‘ধারণা করছি লোকটি মানসিক ভারসাম্যহীন।’ তিনি বলেন- ‘তার গায়ে জ্বর আছে, তবে জ্বর বিভিন্ন কারণে হতে পারে, পরীক্ষা নিরীক্ষা না করে কি রোগে আক্রান্ত সেটা নিশ্চিত করে বলা যাবে না। তবে তার শরীরে ক্লিনিক্যালি সরঞ্জাম থাকায় বুঝা যাচ্ছে সে কোন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল বলেন, শরিফপুর গ্রামে রাস্তার পাশে কয়েক ঘন্টা ধরে লোকটি পড়ে ছিল, স্থানীয় ইউপি সদস্য সংবাদ দিলে আমি পুলিশ ফোর্সসহ সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed