করোনায় নিউ ইয়র্কে কুলাউড়ার গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) অকালে কেড়ে নিলো নিশাত আফছা চৌধুরী (২৮) নামের এক গৃহবধূর প্রাণ। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করের গ্রামে।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিশাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে স্বামী আফাজুর রহমান চৌধুরী ফাহাদের সঙ্গে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দুইদিন আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে ভর্তি হন। তার অকাল মৃত্যুতে স্বামী পরিবারসহ বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া বইছে।
নিশাতের স্বামী ফাহাদ জানান, নিউ ইয়র্কে পার্ক মুসলিম ফিনারেল সেন্টারের তত্ত্বাবধানে নিশাতের জানাজা শেষে নিউ জার্সিতে অবস্থিত কুলাউড়া সমিতির কবরস্থানে তাকে দাফন করা হবে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed