করোনায় ২৪ ঘন্টায় ব্রিটেনে ৩৯৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮০৮ জন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে ৩৬৭ জন, স্কটল্যান্ডে ১৩ জন, ওয়েলসে ৭ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ৬ জনের ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে।
ব্রিটেনে প্রথম ৩০ জানুয়ারি ভাইরাস সংক্রমণের পর ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককসহ এ পর্যন্ত দেশটিতে ২২ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৩৫ জন সুস্থ হয়েছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed