গাজীপুরে স্বামী-স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় ঘর থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে ধারনা করা হচ্ছে, কোনো কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- মোশারফ হোসেন (২৮), তার স্ত্রী হোসনে আরা (২২) ও মেয়ে মোহিনী (আড়াই মাস)। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় ওই ঘরের দরজা বন্ধ করে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। তবে কী কারণে হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিশাইল এলাকায় একটি বাসা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন মোশারফ। প্রতিদিনের মতো সোমবার (৩০ মার্চ) রাতেও তারা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাদের ঘরের দরজা খুলতে দেরি হাওয়ায় পাশের বাসার লোকজন ডাকাডাকি করেন। এ সময় তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ঘরের ভেতর থেকে বিষের গন্ধ পাওয়ায় স্থানীয়রা থানায় খবর দেয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘরের ভেতর আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো মোশারফের ঝুলন্ত মরদেহ এবং বিছানায় তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed