নিউইয়র্কে করোনায় বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে বাংলাদেশি ফটো সাংবাদিক এ হাই স্বপন মারা গেছেন।
স্থানীয় কুইন্স হাসপাতালে সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশি সাংবাদিক আব্দুর রহিম তার নিজের ব্যক্তিগত ফেসবুকে এ তথ্য শেয়ার করেছেন।
স্বপন বাংলাদেশের সংবাদপত্র দৈনিক মানবজমিনে কাজ করতেন। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং শিগগিরই তার ভারতে গিয়ে কিডনি প্রতিস্থাপনের কথা ছিল।
স্বপনের চিকিৎসার জন্য বাংলাদেশের সাংবাদিকরা সামান্য অর্থ সংগ্রহ করেছিলেন বলে জানান আব্দুর রহিম।
« করোনাভাইরাসে বিশ্বে মৃত বেড়ে ৩৭,৮১৫ (Previous News)
(Next News) ইতালিতে করোনায় এক বাংলাদেশির মৃত্যু »
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed