দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর তৎপরতা
দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন হাট বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৩০ মার্চ) দুপুরে ২ জন ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দিষ্ট দোকানের সামনে রং দিয়ে চিহ্নিত করে এবং মাইকিং করে জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আহবান জানান।
সোমবার দুপুরে উপজেলার মোগলাবাজারে ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে সেনা সদস্যরা সামাজিক দূরত্ব বজায় ও সরকারের নির্দেশনা মোতাবেক বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেন।
এ সময় ক্যাপ্টেন সামস হেন্ড মাইক দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা সম্পর্কে বাজারের ব্যবসায়ীদের অবহিত করেন। প্রতি দোকানে একাধিক ক্রেতা যাতে এক সাথে ডুকতে না পারে সে ব্যাপারেও নির্দেশনা প্রদান করেন। তাছাড়া করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বারবার হাত ধোয়া এবং প্রত্যেককে আরও বেশি সতর্ক হওয়ার আহবান জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed