Main Menu

করোনায় আক্রান্ত ব্রিটেনের রানি ২য় এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। ব্রিটেনের রাজপরিবার এমনকি পুরো দেশের জন্যই এটা খুব আতঙ্কের খবর। ইউসিআর ওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে।

Share





Related News

Comments are Closed