মশার কয়েলের আগুনে মা ও দুই সন্তানের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়াবাদ এলাকায় বাসায় মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ায় মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ভোররাত সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার জানান, ভোরে বাউনিয়াবাদ এলাকার একটি সেমিপাকা বাসায় মশার কয়েল থেকে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই বাসার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মা কল্পনা আক্তার (৩০), মেয়ে জান্নাত (১২) ও ছেলে কাউসার (১০)।
পল্লবী থানার ডিউটি অফিসার এসআই আকলিমা খাতুন জানান মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed