৭ দিনের জন্যে বন্ধ হচ্ছে ঢাকা-লন্ডন ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে ৭ দিনের জন্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটেই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেল।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন শুক্রবার এ কথা জানান।
তিনি বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট আপাতত সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ২৯ মার্চ ঢাকা থেকে ওই দুই গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফিরে আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।’
লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে থাকে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed