লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: রেলের সব লোকাল এবং মেইল ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে স্বাভাবিক চলাচল করছে আন্তঃনগর ট্রেন।
এছাড়া ২৬ মার্চ থেকে আন্তঃনগর ট্রেন বন্ধ করে দেওয়া হতে পারে বলে রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। করোনা পরিস্থিতির কারণে রেল চলাচল সীমিত করতেই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আন্তঃনগর সব ট্রেন সিডিউল মত চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে।
অন্যদিকে, ২৬ মার্চ থেকে অনলাইনেও ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।
রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান জানান, করোনা পরিস্থিতির জন্য এর আগে ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে ৫ দিন করা হয়েছে। বন্ধ রয়েছে ঢাকা-কলকাতার মধ্যে চলাচল কারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন। এখন মেইল ও লোকাল ট্রেন বন্ধ করা হলো। সরকারের আরও সিদ্ধান্ত হলে সেগুলো জানিয়ে দেবে রেলওয়ে।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed