Main Menu

সিলেটে আরো ১০৪ জন কোয়ারেন্টাইনে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার সিলেট জেলায় আরো ১০৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল ।

তিনি জানান, এর আগে বৃহস্পতিবার পর্যন্ত এ জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৪৭৫ জন। শুক্রবারের সংখ্যা মিলিয়ে সিলেটে হোম কোয়ারেন্টাইনে পাঠানো ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৭৯-এ।

এছাড়া, সিলেট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক বিদেষফেরত মহিলা ও ঘোয়াইনঘাট উপজেলার এক কিশোরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তবে সিলেট জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন পজেটিভ কেস ধরা পড়েনি বলে জানান সিভিল সার্জন।

Share





Related News

Comments are Closed