Main Menu

রাজশাহী থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: করোনার প্রাদুর্ভাব ঠেকাতে রাজশাহী থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

কেন্দ্রের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে কেন্দ্র থেকে এই নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর থেকে দূরপাল্লার বাস বন্ধ করা হয়েছে। রাজশাহী থেকে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

এ ভাইরাসের কারণে মানুষের চলাচল অনেকটা কমে গেছে। এতে দূরপাল্লার বাস লোকসানের মুখে পড়েছে। এছাড়া জনসমাগম সীমিত রাখতে কেন্দ্রের নির্দেশ পালন করা হচ্ছে, যোগ করেন মাহাতাব।-খবর ইউএনবি

Share





Related News

Comments are Closed