শিবচরে দোকানপাট ও গণপরিবহন বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে দুই ঘণ্টাব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলাবাসীকে করোনামুক্ত রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, শিবচর উপজেলার বাজারগুলো (মানুষের নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত) সব দোকান বন্ধ থাকবে, সব ধরনের পাবলিক জমায়েত স্থান (বিবাহ, মাহফিল) বন্ধ থাকবে, সব ধরনের লোকাল বাস, নসিমন, করিমনসহ সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, শিবচর উপজেলায় সদ্য বিদেশ থেকে প্রায় ৬৬৪ জন মানুষ এসেছেন। এদের প্রত্যেককেই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করতে হবে। আপনাদের আশপাশে সদ্য বিদেশ ফেরত কেউ থাকলে উপজেলা প্রশাসন অথবা স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বরে ফোন করবেন। জরুরি প্রয়োজন ছাড়া গণ-পরিবহন এড়িয়ে চলুন। বাসার বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক করুন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed