কমলগঞ্জে নারী চা শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মরণব্যাধী করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতনতায় নারী চা শ্রমিকদের করোনাভাইরাস সচেতন করতে মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানের ২০০ নারী চা শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেছে চা ছাত্র যুব পরিষদ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বাগানের ৩ নম্বর দফার এসব মাস্ক বিতরণ করা হয়। প্রতিদিন ঝুঁকি নিয়ে চা প্লান্টেশন এলাকায় নারী চা শ্রমিকরা কাজ করে।
আলীনগর চা বাগানের চা ছাত্র যুব পরিষদের সভাপতি সজল কৈরী জানান, এমনিতেই নারী চা শ্রমিকরা স্বাস্থ্য অসচেতন। তারা নিজেদের নানা স্বাস্থ্য সমস্যা হলেও মুখ খুলে এ সমস্যার কথা কারো কাছে ব্যক্ত করে না। তারা সকাল ৮টায় চা প্লান্টেশন এলাকায় কাজে যায় আর সারাদিন পাহাড়ি ঝুঁকিপূর্ণ প্লান্টেশন এলাকায় কাজ করে বিকেলে ঘরে ফিরে। সম্প্রতি সারা বিশ্বে ছোঁয়াছে মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লক্ষাধিক মানুষ। এ অবস্থায় অণগ্রসর নারী চা শ্রমিকদের করোনাভাইরাস সচেতন করতে কাজের সময় তাদেরকে মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়। চা ছাত্র যুব পরিষদের সদস্যরা নিজেরা চাঁদা তুলে ২০০ মাস্ক কিনে বৃহস্পতিবার দুপুরে আলীনগর চা বাগানের ৩ নম্বর দফার ২০০ নারীর মাঝে মাস্ক বিতরণ করেছে। পর্যায়ক্রমে এ মাস্ক বিতরণ করা হবে বাকি নারী চা শ্রমিকদের মাঝেও।
বৃহস্পতিবার দুপুরে আলীনগর চা বাগানের একটি প্লান্টেশন এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০ নারী চা শ্রমিকের মাঝে মাস্ক বিতরণ করেন আলীনগর চা বাগানের ডেপুটি ম্যানেজার (ব্যবস্থাপক) এ জে এম রফিউর আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলনিগর চা বাগানের প্রধান করণিক নিয়ামুল হক, চা ছাত্র যুব পরিষদের সভাপতি সজল কৈরী, সদস্য রাহেল আহমেদ, মোহন বাগতি, রাজু গোস্বামী, ইকবার আহমেদ, অনিক আশিষ প্রমুখ। এসময় উপস্থিত নারী চা শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধে প্রাথমিকভাবে কি কি করনীয় সে সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার এ জে এম রফিউল আলম ও চা ছাত্র যুব পরিষদের সদস্যরা।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed