হোম কোয়ারেন্টাইনে ৩০ বিচারক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়।
বুধবার (১৮ মার্চ) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, বিদেশফেরত দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ বিচারককে গত ১৫ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইন কার্যকর হয়েছে।
তিনি জানান, তারা গত ১৫ মার্চ রাতে দেশে ফিরেছিলেন। তারা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহের জন্য প্রশিক্ষণে গিয়েছিলেন। তাই মন্ত্রণালয় থেকে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিদেশফেরত যেকোনো ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed