করোনা : দেশে এ পর্যন্ত ১৪ জন আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক : আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান)-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে করোনায় নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী এবং দু’জন ইতালিফেরত ও একজন কুয়েত থেকে এসেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
এদিকে, প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন বয়স্ক ব্যক্তি মারা গেছেন। বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইইডিসিআরের পরিচালক বলেন, ‘আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ বুধবার (১৮ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।’
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed