এবার ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ঢাকা মেডিকেলল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ মার্চ) এক জরুরি বৈঠকে কলেজ বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, কলেজে যারা ছাত্র এমবিবিএস করছে তাদের জন্য ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কলেজের সব অফিস খোলা থাকবে। তবে যারা চিকিৎসায় নিয়োজিত তাদের জন্য খোলা।
এর আগে সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এক জরুরি বৈঠকে বসেন। দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠকে করোনা ভাইরাস নিয়ে আলোচনা হয়। সূত্র : যুগান্তর
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed