করোনাভাইরাস: সিলেটে হটলাইন নম্বর চালু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের জন্য সিলেটে দুটি হটলাইন চালু করা হয়েছে। আজ শনিবার থেকে হটলাইন দুটি সার্বক্ষণিক চালু থাকবে।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এই হটলাইন চালু করা হয়েছে।
হটলাইন দুটি হলো- ০১৭১৩২৩২৭৩৩ এবং ০১৭১৪১৬৪৬৫৫।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগে (ইমার্জেন্সি) হটলাইন দুটি আজ শনিবার থেকে চালু করা হয়েছে। এ হটলাইনে দিন-রাত সবসময় চালু থাকবে।
কারো মধ্যে করোনাভাইরাসের ন্যূনতম লক্ষণ দেখা গেলে দ্রুত ওই হটলাইনে কল করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এক প্রশ্নের জবাবে সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এখন শুধু জ্বরাক্রান্ত বা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ আছে এমন রোগীকেই আমরা ভর্তি করছি।’
Related News
হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed