সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ৪জন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এক ‘শীর্ষ মাদক ব্যবসায়ীকে’ তার তিন সহযোগিসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা। আজ শনিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ তবারক আলীকে (৩২) সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঠাকইন গ্রামের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
এসময় তার সাথে গ্রেফতার হওয়া তিন সহযোগী হলেন- বিশ্বনাথে মৃত ইউসুফ আলীর ছেলে ওয়াহিদ মিয়া (২২), বরিশালের বাকেরগঞ্জ থানার সাহেবগঞ্জের আবুল হোসেনের ছেলে সাগর হাওলাদার (২০) ও একই থানার বড়পাশার ফিরোজ জমাদ্দারের ছেলে ইমন জমাদ্দার (১৮)।
সহযোগীসহ তবারক আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।
তিনি জানান, তবারক আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তবারকের ঘরের খাটের বালিশের নিচ থেকে এক হাজার পিস ও তার শার্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব ইয়াবার মূল্য প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকা।
পুলিশ সুপারের বরাত দিয়ে লুৎফুর রহমান জানান, তবারক আলী সিলেটের আলোচিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে পুলিশ কাজ করে আসছিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed