করোনায় মারা গেলেন সিলেটের আফরোজ মিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ মার্চ) ভোরে মারা যান তিনি।
৬৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম আফরোজ মিয়া। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জের বাগিরঘাট গ্রামে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আফরোজ মিয়া ৮ দিন আগে অসুস্থ হয়ে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। যদিও দীর্ঘদিন ধরেই ডায়বেটিসসহ নানা শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন তিনি। প্রাণঘাতী এ ব্যাধির সাথে ৮ দিন যুদ্ধ করার পর অবশেষে গতকাল শুক্রবার মারা যান তিনি।
নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহটি স্বজনদের কাছে কিভাবে কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে রয়েল লন্ডন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যুর খবরে পূর্ব লন্ডনের বাঙালি পাড়ায় আতঙ্ক নেমে এসেছে।
উল্লেখ্য, শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২ জন। এর মধ্যে দুজন বাংলাদেশী। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন ম্যানচেষ্টারে বসবাসরত এক বাংলাদেশী (৬০), যিনি ৫/৬ বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed