করোনায় ৩৩৩ এ মিলবে তথ্য-সেবা
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে ৩৩৩ এ ডায়াল করলে সবগুলো হটলাইনে প্রবেশ করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৪ হাজার ৩২৯টি কল এসেছে। তার মধ্যে করোনা সম্পর্কিত তথ্য জানার জন্য কল এসেছে ৪ হাজার ২১২টি। প্রতিদিন ফোনের চাপ বাড়ায় আরো ৫টি নম্বর সংযুক্ত করা হয়েছে হটলাইনে।
তিনি বলেন, প্রথমদিকে মাত্র ৪টি হটলাইন নম্বর ছিল। পরবর্তীতে আরো ৮ টি ও স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ সহ মোট ১৩টি নম্বরে এখন করোনা সম্পর্কিত পরামর্শ দেয়া হয়। এরপরও চাহিদা থাকায় আরো ৫টি নতুন নম্বর যুক্ত করা হয়েছে। তবে এখন থেকে ৩৩৩ নম্বরে ফোন করলেই স্বয়ংক্রিয়ভাবে হটলাইনের নম্বরগুলোতে প্রবেশ করা যাবে।
Related News
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যুRead More
হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এRead More



Comments are Closed