গাজীপুরে মোবাইলে জমজমাট জুয়া খেলা
গাজীপুর প্রতিনিধি : প্রযুক্তি নির্ভর এই যুগে দিনের পর দিন রাতের পর রাত মোবাইল ব্যবহার করে কাটিয়ে দেয়া আমাদের কাছে একদম সহজ হয়ে গেছে। ফেসবুক, ইউটিউব, মেসেজিং করে রাতের বেশির ভাগ সময় পার করে দেয়া আমাদের প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া স্মার্টফোনের সুন্দর সুন্দর গ্রাফিক্স গেমস তো রয়েছেই, যার মাধ্যমে আমরা আমাদের সময় টাকে আনন্দের সাথে কাটাতে পারি। কিন্তু এই গেম আর ডিজিটাল জুয়া কতটা ক্ষতির কারন তা কি কেউ চিন্তা করতে পারে! এই গেম মাদকের চেয়েও বেশি ভয়াবহতা রয়েছে।
গাজীপুর মহানগরের ভোগড়া বাজার, তেলিপাড়া, নগপাড়া, বাসন সড়কসহ বিভিন্ন জায়গায় অবাধে চলছে এই ক্যারামবুট, লুডু, তিন পাতি, ঋৎবব ঋরৎব, ঈড়প, চধনড়লর, ঋৎবব ভরঃবৎং সহ অনেক খেলার নামে ডিজিটাল জুয়া। আর এই ডিজিটাল জুয়া খেলা রোধ করার মত কেউ নেই। বাজি হয় মুখে মুখে, অথবা সংকেতে।
অনুসন্ধানে দেখা গেছে, ছাত্র ও যুবকরাই বেশি মেতে উঠেছে এই মরণনেশা ডিজিটাল জুয়ায়। অর্থাৎ এই অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অন্য কারো সাথে লুডু, তিন পাতি, ঋৎবব ঋরৎব, ঈড়প, চধনড়লর, ঋৎবব ভরঃবৎং, তাস, দাবা ইত্যাদি গেমস খেলে তাদের সাথে টাকা দিয়ে বাজি ধরতে পারেন! সাপোজ আপনি অন্য কারো সাথে লুডু খেলে ৫ টাকা বাজি ধরলেন, খেলে যে জিতবে সে পাঁচ টাকা পাবে! এছাড়াও আইপিএল, বিপিএল, বিশ্বকাপ ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলা নিয়েও বাজি ধরা হয়।
কলেজ পড়ুয়া এক ছাত্র জানান, আমি মাঝেমধ্যে এভাবে গেমস খেলি, এতে আমার সময়টা আরো আনন্দদায়ক হয় এবং সময় খুব ভালো কাটে। তবে আমি খুব বেশি টাকা বাজি ধরি না, সর্বোচ্চ ১০ থেকে ১৫ টাকা বাজি ধরি। এতে হারলেও আমার তেমন খারাপ লাগে না।
সরেজমিনে দেখা যায় ও গাজীপুর মহানগরের ১৬নং ওয়ার্ডের দিঘীরচালা এলাকার সাবেক বিএনপির বাসন থানা সাংগঠনিক সম্পাদক বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি করেন সোবাহান জানান, দিঘীর চালা এলাকায প্রতিটি পাড়া-মহল্লা, চায়ের দোকান, পথে-ঘাটে ও প্রত্যন্ত অঞ্চলেও চলছে লুডুর জমজমাট জুয়ার আসর। অ্যান্ড্রয়েড মোবাইল সেটে লুডু সফটওয়্যার ডাউনলোড করে রাত-দিন যেখানে সেখানে ৪-৫ জন জুয়ারি একটি মোবাইলে লুডু খেলছে। এলাকায়, কাচাঁ বাজারসহ বিভিন্ন চায়ের দোকানের ভিতর ও রেস্টুরেন্টে সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পয়ন্ত এই খেলায় মত্ত থাকে বেশিরভাগ কিশোর, যুবক, কারখানার শ্রমিক, স্কুল ছাত্র, এমনকি বয়স্করাও খেলে এই খেলা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, প্রতিদিন গাজীপুর মহানগরের ভিতরেই লাখ লাখ টাকার মোবাইল লুডুতে জুয়া খেলা হয়। তবে সম্প্রতি গাজীপুরে অ্যান্ড্রয়েড মুঠোফোন দিয়ে লুডু খেলা (জুয়া) ভয়াবহ আকার ধারণ করেছে। চার পরিবারের চারজন, সাথে আরও দু-চারজন পরামর্শকসহ লুডু দিয়ে চলছে জুয়া খেলা। এসব লুডু বাজিতে অনেকেই আসক্ত হয়েছে। এ কারণে অনেকের পরিবারে প্রতিদিন ঝগড়াঝাঁটি লেগেই আছে।
দিঘীরচালা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, শখ করে একদিন ৫শ’ টাকা বাজি ধরেছিলাম, সেই টাকা তুলতে গিয়ে এই খেলার নেশা হয়েছে।
এভাবেই লুডু বাজি আর খেলায় দীর্ঘসময় মগ্ন থাকতে জুয়াড়িরা ব্যবহার করছে ইয়াবাসহ অন্যান্য মাদক। ফলে গাজীপুরে বেকার ও মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই লুডু বাজি প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন গাজীপুরের সচেতন মহল।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed